ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশ্নে এই ভোট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১৪০টি দেশের ভোটে ইউক্রেনের পক্ষে আনা প্রস্তাবটি পাস হয়েছে।

আরও পড়ুন: কারাগারে হাজতির মৃত্যু

প্রস্তাবে সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করে অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধের তাগিদ দেওয়া হয়। তবে এই প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা রাশিয়ার নেই।

এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে বিরত ছিল ৩৮টি দেশ। এসব দেশের মধ্যে চীন, ভারত, পাকিস্তানও রয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৫টি দেশ। দেশগুলো হলো- রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।তথ্যসূত্র: এএফপি, এএনআই।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা