ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

আরও অস্ত্র পাঠানোর আহ্বান

সান নিউজ ডেস্ক: ইউক্রেনে আরও বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৬ মার্চ) রাতে এক ভিডিওবার্তায় পশ্চিমা দেশগুলোর সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: রাতে বসছে অস্কার আসর

তিনি বলেন, মেশিনগান দিয়ে রাশিয়ান বিমান ভূপাতিত করা যাবে না। তাই এর জন্য ট্যাংক-ক্ষেপণাস্ত্রসহ ভারি অস্ত্র প্রয়োজন।

তিনি প্রশ্ন রেখে বলেন, ন্যাটো কী করছে? ন্যাটো কি রাশিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে? তারা কীসের জন্য অপেক্ষা করছে? আজ যুদ্ধের ৩১ দিন চলছে। ন্যাটোর যে সক্ষমতা আমরা তো শুধু তার ১ শতাংশ চেয়েছি, এর বেশি কিছু নয়।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে।

ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলে আশা করেন ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী আলেক্সি চেরনিশভ।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা