আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে অস্ট্রেলিয়ায় রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না।

করোনা মহামারি শুরু হওয়ার পর প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলেও এখন দেশটির পরিস্থিতি খুব একটা ভালো না। মহামারির যে কোনো সময়ের চেয়ে এখন দেশটির হাসপাতাল ও ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে করোনা রোগীর সংখ্যা বেশি।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল তিন রাজ্য নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৭৪ জনের মৃত্যুর তথ্য নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে মহামারিতে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড হয়েছিল। সেদিন ৫৭ জনের মৃত্যু রেকর্ড হয়।

এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলসের প্রধান ডোমিনিক প্যারোটে বলেন, আজকের দিনটি আমাদের রাজ্যের জন্য বেশ কঠিন। ওই রাজ্যে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা মহামারি শুরুর পর এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

টিকা দেওয়ার হার বেশি হওয়ার কারণে ওই রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপের বিরোধিতা করে আসছেন পেরোটে। তিনি বলেন, রোগী ভর্তির ক্রমবর্ধমান সংখ্যার সঙ্গে এখনও মানিয়ে নিতে পারবে হাসপাতালগুলো। তিনি বলেন, চ্যালেঞ্জ থাকা স্বত্বেও তারা বাকি বিশ্বের চেয়ে আলাদা নয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা