আন্তর্জাতিক

ইয়েমেনে ভয়াবহ বোমা হামলা করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে সৌদি আরবের যুদ্ধবিমানগুলো। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর পর সৌদি আরব এই বোমাবর্ষণ করল।

ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া দীর্ঘ যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সৌদি জোটে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশোধ হিসেবে আবুধাবির কৌশলগত কয়েকটি স্থাপনায় হামলা চালায় ইয়েমেনি সেনারা।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল সোমবার রাজধানী সানার মাইন জেলার লিব্বি এলাকায় সৌদি বিমান থেকে বোমাবর্ষণে অন্তত ১২ জন নিহত এবং ১১ জন আহত হয়। আল-মাসিরা টেলিভিশনের রিপোর্টার সানা থেকে জানিয়েছেন, সৌদি হামলায় আরো পাঁচটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। রাজধানী সানার সেপ্টেম্বর ১১ নামের একটি পার্কেও সৌদি বিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে।

আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ২৪ ঘন্টায় সৌদি আরব ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের বিভিন্ন স্থানে ৫০টিরও বেশি অভিযান চালিয়েছে। এই প্রদেশের আল-ওয়াদি, জুবাহ এবং হারিব এলাকায় ৩১ বার বিমান হামলা চালায়। অন্যদিকে, শাবওয়া প্রদেশের আইন এলাকায় আটবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এছাড়া, সাত দফা বিমান হামলা চালিয়েছে বাইদার প্রদেশের সাওমা এলাকায়।

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে দুই দফা করে বিমান হামলা চালানো হয়। হুদাইদা বন্দরনগরীর আল-জাররাহি এবং উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশের হাজারা এলাকায়ও সৌদি আরব বিমান হামলা চালিয়েছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব তার কয়েকটি আরবমিত্র দেশকে সঙ্গে নিয়ে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে সংযুক্ত আরব আমিরাত সব সময় ভূমিকা রেখে চলেছে, এমনকি ইয়েমেনের ভেতরে ভাড়াটে গেরিলা পাঠিয়েছে আমিরাত। গতকালের হামলার আগে আরব আমিরাতকে সতর্কবার্তা দিয়েছিল ইয়েমেনের সামরিক বাহিনী। সূত্র: পার্সটুডে

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা