আন্তর্জাতিক

টনি ব্লেয়ারের নাইট উপাধি কেড়ে নিতে রানির কাছে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে সম্প্রিতি নাইট উপাধি দেওয়া হয়। এরপর থেকেই ক্ষুব্ধ দেশটির নাগরিকরা। তারা টনি ব্লেয়ারের উপাধি কেড়ে নিতে রানি এলিজাবেথের কাছে আবেদন করেছেন। ওই আবেদনে এখন পর্যন্ত সাত লাখ মানুষ স্বাক্ষর করেছেন।

বিষয়টি নিয়ে ব্রিটিশ সমাজে গভীর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তা প্রতি মুহূর্তেই বাড়ছে।

আবেদনে যারা সই করেছেন তারা বলছেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে ২০০৩ সালে ইরাকে যে আগ্রাসন চালানো হয়, তার জন্য টনি ব্লেয়ারের বিচার হওয়া উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পাশাপাশি টনি ব্লেয়ারও সমানভাবে দায়ী।

তারা আরও বলছেন, টনি ব্লেয়ার হচ্ছেন বিশ্বের সবচেয়ে অপছন্দনীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন।

অন্যদিকে ইরাক থেকে যুদ্ধফেরত ব্রিটিশ সেনারাও টনি ব্লেয়ারের নাইট উপাধি নিয়ে কথা বলেছেন। তাদের বক্তব্য, অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে নাইট উপাধি দেওয়া উচিত।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা