ছবি সংগৃহীত
আন্তর্জাতিক

অল্পের জন্য প্রাণে বাঁচলেন হাইতির প্রধানমন্ত্রী

সাননিউজ ডেস্ক: হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে একটি গির্জায় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গত শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোনাইভস শহরের ওই গির্জায় বন্দুকধারীরা তাকে হত্যার চেষ্টা চালায়।

অ্যারিয়েল হেনরিকে হত্যাচেষ্টার সময় নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে, এতে একজন মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

হাইতির প্রধানমন্ত্রীর ওপর বন্দুকধারীর হামলার একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ হয়েছে। এতে দেখা যায়, তীব্র গুলির মধ্যে অ্যারিয়েল হেনরি এবং তার সঙ্গে থাকা দল চিৎকার করতে করতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন।

এর আগে জুলাই মাসে নিজের বাসভবনে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছিলেন হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস। এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

সবশেষ ১৩ ডিসেম্বর দেশটিতে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় ৬০ জন মারা যান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা