বাণিজ্য

ফানুস জটিলতায় রাজস্ব কমলো ৩ লাখ

সান নিউজ ডেস্ক: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ে, দুর্ঘটনা রোধে রোববার (১ জানুয়ারি) মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। সকাল ১০ থেকে মেট্রোরেল চালু করার পরও পর্যাপ্ত যাত্রী পাওয়া যায়নি। যার ফলে চতুর্থ দিনে রাজস্ব কমেছে ৩ লাখ ১৫ হাজার ৩৭০ টাকা।

আরও পড়ুন: কাশ্মিরে হামলায় নিহত ৫

সোমবার (২ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা যায়।

মূলত দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার কারণে রোববার (০১ জানুয়ারি) আগারগাঁও স্টেশনে দেখা যায় যাত্রীশূন্য। এমনকি টিকিট ভেন্ডিং মেশিনের সামনেও যাত্রী তেমন চোখে পড়েনি। অথচ অন্যান্য দিন স্টেশন গেটে দেখা গেছে দীর্ঘ লাইন।

আরও পড়ুন: খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ

চতুর্থ দিনে ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়েছে মেট্রোরেলে। রোববার সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) বিক্রি হয়েছে তিন লাখ ৯৩ হাজার ৬৪০ টাকার, অথচ এদিন আগে শনিবার পাঁচ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়। রোববার ছয় হাজার ৫২৮টি সিঙ্গেল টিকিট বিক্রি হয়েছে, শনিবার বিক্রি হয়েছিল নয় হাজার ২৮৯টি টিকিট।

চতুর্থ দিনে এমআরটি পাস টিকিট বিক্রি হয়েছে এক হাজার ৩৮টি। প্রতি টিকিটের দাম ৬০টাকা ধরে আয় হয়েছে পাঁচ লাখ ২২ হাজার ৭০০ টাকা, এর আগের দিন পাঁচ লাখ ৫৭ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছিল। সব মিলিয়ে শনিবার ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকেট বিক্রি হলেও ফানুস ওড়ানোর জেরে রোববার মাত্র নয় লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়।

আরও পড়ুন: জীবনে সঠিক-বেঠিক বলে কিছু নেই

ডিএমটিসিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তৃতীয় দিনে ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। অথচ চতুর্থ দিনে কমে নয় লাখ টাকা হয়েছে। মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ফানুস পড়েছিল। দুর্ঘটনা রোধে এগুলো অপসারণ করার জন্য মেট্রোরেলে দুই ঘণ্টা বন্ধ ছিল। এর প্রভাবেই মূলত চতুর্থ দিনে মেট্রোরেলের টিকিট বেচাকেনা কম হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা