আন্তর্জাতিক

ক্যাপিটাল হিলে হামলার হুমকিদাতার আত্মসমর্পণ

সাননিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটল হিলে বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক ব্যক্তির বোমা হামলার হুমকি দেন। পরে কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ব্যক্তি।

গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে ট্রাম্প পন্থীদের হাঙ্গামায় দীর্ঘ অচলাবস্থার পর এই বোমা হামলার হুমকির ঘটনা আইন প্রণেতাদের বিচলিত করেছে।

এ ঘটনায় ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়। রাজনৈতিক উত্তাপের মধ্যে কয়েক মাস ধরে সতর্ক থাকার পর যুক্তরাষ্ট্রের রাজধানীতে বোমা হামলার এই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সন্দেভাজন এবং গ্রেপ্তার ব্যক্তিকে কতৃপক্ষ দক্ষিণপন্থী উগ্রবাদী হিসাবে শনাক্ত করেছে। নর্থ ক্যারোলিনার ফ্লয়েড রে রোজবেরি একটি ট্রাক থেকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করে মার্কিন সরকারের আফগানিস্তান নীতির সমালোচনা করে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘বিপ্লবের’ ঘোষণা দেয়।

তিনি আরও জানান, ওয়াশিংটনে আরো ৪টি বোমা পেতে রাখা হয়েছে পুলিশ তার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে বোমার বিস্ফোরণ ঘটানো হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা