আন্তর্জাতিক
জাতিসংঘ দাবি

বাড়ি বাড়ি গিয়ে মার্কিন মিত্রদের খুঁজছে সশস্ত্র বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: আফগান নাগরিকদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে সশস্ত্র বাহিনী। কারণ যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীকে সাহায্য করা আফগান নাগরিকদের খোঁজে করছে তারা। এর জন্য তাদের কাছে ‘অগ্রাধিকার তালিকা’ রয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার সংস্থাটির একটি পর্যালোচনা প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

গোপন প্রতিবেদনটি বেশ কিছু গণমাধ্যম দেখেছে উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, সশস্ত্র বাহিনীর যোদ্ধারা তাদের তালিকাভুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে চায়। এ ধরনের ‘ওয়ান্টেড’ লোকেরা নিজেরা ধরা না দিলে তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করা হবে বলে হুমকি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।

এছাড়া কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে রাজধানী ও জালালাবাদসহ বড় শহরগুলোতে চেকপয়েন্ট বসিয়ে লোকজনকে পরীক্ষা করা হচ্ছে।

জাতিসংঘের জন্য প্রতিবেদনটি লিখেছে নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসেস। এর নির্বাহী পরিচালক ক্রিশ্চিয়ান নেলেম্যান বলেছেন, যারা নিজেরা ধরা দিতে অস্বীকার করছে, তাদের পরিবারকে টার্গেট করছে সশস্ত্র বাহিনী এবং তাদের ‘শরিয়া আইন অনুসারে’ বিচার করে শাস্তি দিচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা