আন্তর্জাতিক

পুলিশ প্রধানকে হত্যা করলো সশস্ত্র বাহিনী!

আন্তর্জাতিক ডেস্ক: শান্তি প্রতিষ্ঠা ও প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতির দিয়েছিলো সশস্ত্র বাহিনী। কিন্তু এতোকিছু পরে আফগানিস্তানের একটি প্রাদেশিক পুলিশ প্রধানকে হত্যা করেছে সশস্ত্র বাহিনী। তাকে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম এইউ জানায়, আফগানিস্তানের সেনাবাহিনীতে কর্মরত হাজি মোল্লা আছাকজাই বাগদিস প্রদেশের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আফগান সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিরুদ্ধে লড়াই করার কারণে তাকে খুঁজছিল তারা।

বৃহস্পতিবার আছাকজাইকে হত্যা করার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তার এক বন্ধু।

এতে দেখা গেছে, পুলিশ প্রধান হাঁটু গেড়ে বালুতে আছেন। তার চোখ ও হাত বাঁধা।

তাকে ঘিরে রয়েছেন সশস্ত্র বাহিনী যোদ্ধারা। তাকে হত্যা করতে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ভিডিওটি সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে এবং আফগান নিরাপত্তা উপদেষ্টা নাসের ওয়াজিরির নজরে পড়েছে।

তিনি বলেন, গত রাতে তাকে সশস্ত্র বাহিনী যোদ্ধারা ঘিরে ফেলে এবং আত্মসমর্পণ ছাড়া তার কোনও পথ ছিল না। তিনি নিজেও ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ওয়াজিরি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা