আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ১০ দিনের লকডাউন জারি করেছে শ্রীলঙ্কার সরকার।

২০ আগস্ট (শুক্রবার) রাত থেকে শুরু হবে এই লকডাউন, চলবে ৩০ আগস্ট (সোমবার) পর্যন্ত।

শুক্রবার এক টুইটে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা।

টুইটবার্তায় তিনি বলেন, ‘আজ (২০ আগস্ট) রাত ১০ টা থেকে আগামী সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সবক্ষেত্রে লকডাউন কার্যকর হবে।’

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন জারি এবং এতে জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে শুক্রবার সন্ধ্যার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষন দেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

করোনার অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে গত এক মাস ধরে করোনা সংক্রমণ বাড়ছে শ্রীলঙ্কায়।

বৃহস্পতিবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৭৯৩ জন এবং মৃতের সংখ্যা ছিল ১৮৭ জন, যা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের রেকর্ড।

৩ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কার প্রতিটি হাসপাতাল বর্তমানে উপচে পড়ছে করোনা রোগীদের ভিড়ে।

সংক্রমণ ঊর্ধ্বমূখী হওয়ায় ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, জিম, সুইমিং পুল, বিবাহ অনুষ্ঠান ও সঙ্গীত কনসার্ট বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। গত সোমবার থেকে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে।

কিন্তু তারপরও করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস না পাওয়ায় দেশটির স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা লকডাউন জারি করার আহ্বান জানিয়ে আসছিলেন। অবশেষে শুক্রবার তা ঘোষণা করল সরকার।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারত মহাসাগরের তীরবর্তী এই দ্বীপরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৭২ হাজার ৭৯ জন এবং মারা গেছেন মোট ৬ হাজার ৬০৬ জন।

সূত্র : রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা