আন্তর্জাতিক

ইসমাইল হানিয়া ফের হামাস প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। রোববার (১ জুলাই) হামাসের পক্ষ থেকে এ তথ্য সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। ২০১৭ সাল থেকে ইসমাইল হানিয়া এ পদে রয়েছেন।

আবারও হামাস প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি সংগঠনে তার প্রভাব ও নিয়ন্ত্রণ আরও মজবুত করলেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র : আল-জাজিরার।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম রয়টার্সকে ইসমাইল হানিয়ার পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, চার বছর ধরে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়া। সম্প্রতি সংগঠনের সদস্যদের অভ্যন্তরীণ ভোটাভুটিতে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।

গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন। এরপর হামাসে ইসমাইল হানিয়ার প্রভাব আরও পোক্ত হয়। ফিলিস্তিনের রাজনীতিতে ইসমাইল হানিয়ার সরাসরি উত্থান ঘটে ২০০৬ সালের জানুয়ারির নির্বাচনের আগে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলের বিপরীতে জয় পায় তার দল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা