আন্তর্জাতিক

তুরস্কে দাবানল, মৃত্যু ৬ 

আন্তর্জাতিক ডেস্ক: টানা তিন ধরে দাবানলে জ্বলছে তুরস্কের দক্ষিণাঞ্চলের বেশ কিছু প্রদেশ। দমকা বাতাস আগুনের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা। আল জাজিরার খবরে জানা গেছে এ তথ্য। হাজার হাজার দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছেন।

বুধবার থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে আগুন। বহু গ্রামের ঘরবাড়ি, গাছপালা পুড়ে যায় এতে। অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। শনিবার নতুন করে আগুন ছড়িয়ে পড়ে আরেকটি অঞ্চলে। বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুনে বন্য প্রাণীর পাশাপাশি গৃহপালিত পশু-পাখিও মারা যাচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, চারশর মতো মানুষকে চিকিৎসা দেয়া হয়েছে মানাভগাতে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। মারমারিসে ১৫৯ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। দগ্ধ একজন হাসপাতালে ভর্তি আছেন বলে জানান তিনি।

বেশিরভাগ এলাকার আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এখনো আগুন জ্বলছে আনতালিয়ায়। তুরস্কের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী সপ্তাহেও আনতালিয়ায় তাপমাত্রা থাকবে ৪৩ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান শনিবার মানাভগাত পরিদর্শনে যান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনরায় নির্মাণসহ সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, আজারবাইজন, রাশিয়া, ইউক্রেন ও ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান পৌঁছানোর ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে। জানা যায়, দেশি-বিদেশি অগ্নিনির্বাপক পাঁচটি বিমান, ৪৫টি হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক হাজারেরও বেশি দমকলকর্মী।

সূত্র: আল-জাজিরা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা