আন্তর্জাতিক

তার ফ্রি-তে বিরিয়ানি চাই

আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর জন্য চিকেন ও মটন বিরিয়ানি এনে দিতে হবে। তাছাড়াও তার নিজ এলাকায় দোকান। তিনি মনে করেন বিনা পয়সায় বিরিয়ানি তার প্রাপ্য। যেভাবেই হোক তার চাই চাই। নিজ থানার কর্মীকে এমনই এক নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন এক নারী আইপিএস অফিসার। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের এক নারী অফিসারের।

পুলিশকর্মীর সঙ্গে তার কথোপকথনের অডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। বিষয়টি নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে প্যাটেল। খবর আনন্দবাজার অনলাইন।

প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা বর্তমানে উপ-কমিশনার পদে দায়িত্বরত।

ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা যায়, তিনি বলছেন,‘আমাদের এলাকার কোনো দোকান থেকে খাবার অর্ডার করলে তার জন্য কী আমাদের টাকা দিতে হবে? আপনি একটা ব্যবস্থা করুন, নয়তো আমি অন্য কাউকে বলছি। আপনি কি চান, আমি তার সঙ্গে কথা বলি?’

ফোনের অপরপ্রান্তে থাকা পুলিশ কর্মী তাকে নানাভাবে বোঝানোরও চেষ্টা করেছেন যে, টাকা দিয়েই তাকে খাবার কিনতে হবে। এসব শোনার পরও নারী অফিসার নাছোড়বান্দা। টাকাপয়সা নিয়ে ঝামেলা হলে স্থানীয় পুলিশ কর্মকর্তা যাতে বিষয়টি সামলে নেন, তারও নির্দেশ দিয়েছেন তিনি।

ঘটনা প্রকাশ্যে আসতেই পুণের পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়ে রিপোর্ট জমা দিতে বলেছেন রাজ্যটির স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ব্যাপারে ওই নারী কর্মকর্তা বলেন, ‘অডিও ক্লিপটি ভুয়া,আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।’

সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘আমি অডিওটি শুনেছি। এটি গুরুতর বিষয়, তাই তদন্তের নির্দেশ দিয়েছি। রিপোর্ট হাতে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা