সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হানিয়াকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়া হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। এর মাধ্যমে এই প্রথম হামাসের সাবেক শীর্ষ নেতাকে হত্যার দায় স্বীকার করল বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্র।

আরও পড়ুন : তুরস্কে বিস্ফোরণে নিহত ১২

সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, “গত কয়েক দিন ধরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথি বিদ্রোহীরা। আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা ইতোমধ্যে হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমূহ ক্ষয়ক্ষতি করেছি , তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করেছি এবং সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সরকারকে গদিচ্যুত করার মাধ্যমে ‘শয়তানের অক্ষে’ গুরুতর আঘাত হেনেছি। এখন বাকি আছে কেবল হুথি বিদ্রোহীরা। যেভাবে আমরা আমাদের অন্যান্য শত্রুদের দমন করেছি, হুথি বিদ্রোহীদের ক্ষেত্রেও সেই একই পরিণতি ঘটবে।”

“আমরা হুথিদের কৌশলগত সব অবকাঠামো ধ্বংস করব, আর অতীতে যেভাবে আমরা তাদের নেতাদের খতম করেছি— তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে নাসরাল্লাহর সঙ্গে আমরা যা করেছি, সানা এবং হোদেইদা’র (হুথি বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা) সঙ্গেও আমরা তা ই করব।”

আরও পড়ুন : মেক্সিকোতে প্লেন বিধ্বস্তে নিহত ৭

হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়া ২০১১ সাল থেকে কাতারে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ৩১ জুলাই তেহরান গিয়েছিলেন তিনি। তেহরানে যে অতিথি ভবনে তিনি ছিলেন, সেখানে বিস্ফোরণের জেরে নিহত হন তিনি। পরে জানা গেছে, তাকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল।

হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল, কিন্তু ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেনি, আবার স্বীকারও করেনি। গতকাল সোমবার প্রথম সরাসরি হানিয়া হত্যার দায় স্বীকার করল ইসরায়েল।

প্রসঙ্গত, হানিয়া নিহত হওয়ার পর হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে শীর্ষ নেতা হিসেবে বেছে নেয় গোষ্ঠীটি। কিন্তু হানিয়া গত হওয়ার মাত্র ৩৭ দিনের মধ্যে নিহত হন সিনওয়ারও। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে নিহত হন সিনওয়ার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা