সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মেক্সিকোতে প্লেন বিধ্বস্তে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম মেক্সিকোর একটি বনাঞ্চলে সেসনা ২০৭ মডেলে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

সেসনা ২০৭ মডেলের প্লেনটি দেশটির লা প্যারোটা শহর থেকে যাত্রা করেছিলো। এ সময় জেলিসকো সিভিল প্রটেকশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, ঐ প্লেনট এমন এক স্থানে বিধ্বস্ত হয়েছে যেখানে উদ্ধারকারীদের প্রবেশ করা বেশ কষ্টসাধ্য।

এ সময় ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্যে জানানো হয়েছে , এই দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। তবে এই ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলিসকো সিভিল প্রটেকশন।

প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। তবে উদ্ধারকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ইইউভুক্ত দেশে গ্যাস বন্ধের হুমকি কাতারের

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, লাশগুলো হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। কিন্তু কর্তৃপক্ষ এই পুরো ঘটনা তদন্ত করছে বলে জানায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা