সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইইউভুক্ত দেশে গ্যাস বন্ধের হুমকি কাতারের

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি বলেছেন, ইইউয়ের সদস্যরাষ্ট্রগুলো বাধ্যতামূলক শ্রম এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে নতুন কঠোর আইন চাপিয়ে দিলে কাতার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

রোববার (২২ ডিসেম্বর) ‘দ্য ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি ।

চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস হয়। এই আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫ শতাংশ।

আরও পড়ুন : ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

তবে এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে, দেশটির জ্বালানির ৫ শতাংশ জরিমানা দেওয়া মানে কাতারের রাজস্ব থেকে ৫ শতাংশ চলে যাওয়া। আর এতো বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে, ইইউয়ের উচিত এই আইনটি পর্যালোচনা করা।

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি বলেছেন, ইউরোপে গিয়ে অর্জিত রাজস্বের ৫ শতাংশ হারাতে হলে, আমি ইউরোপেই যাব না। আমি ভয় দেখাচ্ছি না। কাতারএনার্জির অর্জিত রাজস্বের ৫ শতাংশ মানে কাতার রাষ্ট্রের অর্জিত রাজস্বের ৫ শতাংশ। এটি জনগণের অর্থ। তাই এ ধরনের অর্থ আমি খোয়াতে পারি না। কেউই এটা মেনে নেবে না।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় ১৬ সেনা নিহত

জ্বালানিমন্ত্রী আরও বলেন, ইইউয়ের উচিত যথাযথ পরিশ্রম আইন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা। আর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির সীমা তুলে নেওয়ার যে অঙ্গীকার করেছেন, তা নিয়ে কাতারের কোনও উদ্বেগ নেই।

প্রসঙ্গত, বিশ্বের শীর্ষস্থানীয় এলএনজি রফতানিকারক দেশের মধ্যে অন্যতম কাতার। তরলীকৃত গ্যাসের শীর্ষ সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা বাড়ার মুখে কাতার এশিয়া ও ইউরোপে এ খাতে আরও বড় ভূমিকা রাখতে চাইছে। ২০২৭ সালের মধ্যে প্রতি বছর তরলীকরণ ক্ষমতা বর্তমানের ৭৭ মিলিয়ন টন থেকে ১৪২ মিলিয়ন টন বাড়ানোর পরিকল্পনা করেছে কাতার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা