সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফের ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র নতুন করে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে নিহত ৩৫

শনিবার (২১ ডিসেম্বর) মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র স্টোরেজ এবং একটি ‘কমান্ড-এন্ড-কন্ট্রোল’ সেন্টারে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, এই হামলার লক্ষ্য ছিল হুতিদের অভিযানকে ব্যাহত করা এবং অবনমিত করা।

বিবৃতিতে আরও বলা হয়, হুতিরা দীর্ঘদিন ধরে লোহিত সাগর, বাব আল-মান্দেব এবং এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ করে আসছে। এর প্রতিক্রিয়ায় শনিবার সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে নতুন এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন: বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৩

ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। হুতিরা ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ‘আনসার আল্লাহ’ নামে একটি ক্ষেপণাস্ত্র হামলা উৎক্ষেপণের ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়ায় ওই হামলা চালায়।

প্রসঙ্গত, ২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী সানা এবং কৌশলগত লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহসহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ হুতি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা