ফাইল ছবি
আন্তর্জাতিক

কচ্ছপ-কুকুর যৌতুক চাওয়ায় সেনা সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক: বিয়েতে যৌতুক হিসেবে বিরল প্রজাতির ২১ নখওয়ালা কচ্ছপ আর কালো ল্যাব্রাডর কুকুর দাবি করে বিপদে পড়েছেন ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদের এক সেনা সদস্য। অদ্ভূত এই দাবি মেটাতে না পেরে পুলিশের দারস্থ হয় পাত্রীর পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করে পুলিশ।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদের এক সেনা সদস্যের সাথে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে ঠিক হয় স্থানীয় এক তরুণীর। বিয়ে ঠিক হওয়ার সময় মেয়েটির পরিবার যৌতুক হিসেবে দুই লাখ রুপি আর ১০ গ্রাম সোনা দেন।

বাগদানের পর পাত্রের পরিবার পাত্রীকে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেয়ার কথা বলে মেয়েটির পরিবারের কাছ থেকে ১০ লাখ রুপি নেয়। তবে তারা মেয়েটিকে সরকারি চাকরি তো পাইয়ে দিতে পারেইনি উল্টো মেয়েটির পরিবারের কাছ থেকে ২১ নখওয়ালা কচ্ছপ, কালো ল্যাব্রাডর কুকুর আর একটি বৌদ্ধ মূর্তি দাবি করে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিরল প্রজাতির ২১ নখওয়ালা কচ্ছপের দাম ৫ থেকে ১০ লাখ রুপি। এই প্রজাতির কচ্ছপকে মনে করা হয় সৌভাগ্যের প্রতীক।

পাত্রীর পরিবার ওই বিরল প্রজাতির কচ্ছপ অনেক খুঁজেও পায়নি। পাত্রীর পরিবার কচ্ছপ খুঁজে না পাওয়ার বিষয়টি পাত্রের পরিবারকে জানালে তারা বিয়ে ভেঙে দেয়। বিয়ে ভেঙে দেয়ায় পাত্রের পরিবারকে দেয়া অর্থ আর সোনা ফেরত চায় পাত্রীর পরিবার। কিন্তু তা দিতে স্বীকৃতি জানালে পুলিশের কাছে অভিযোগ করে পাত্রীর পরিবার।

এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা সাধনা অভহাদ বলেন, যৌতুকের দাবি মেটাতে না পেরে কনের বাবা অসহায় হয়ে আমাদের কাছে এসেছিলেন। ওই পাত্র আর তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ এবং ৩৪ ধারায় বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। তদন্তের পর আরও ধারা যোগ করা হতে পারে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা