আন্তর্জাতিক

বরকে নিয়ে পালালো ঘোড়া!

আন্তর্জাতিক ডেস্ক: কনের বাড়ি ঘোড়ায় চেপে এসেছিলো বর। স্বাগত জানাতে গিয়েছিলো কনেপক্ষ। তবে তো খালি হাতে স্বাগত জানানো যায় না। তাই বাজি ফাটিয়ে স্বাগত জানাতে চেয়েছিলো তারা। বাধলো বিপদ। বাজির আওয়াজে ভয় পেয়ে বরকে পিঠে নিয়েই দিগ্বিদিক ভুলে দৌড়াতে শুরু করলো ঘোড়া। বরকে ধরতে পেছন পেছন ছুটলো পাত্র-পাত্রী—দুই পক্ষই। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের এক বিয়েবাড়িতে।

গোটা ঘটনার একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে মজা পেয়েছেন নেটাগরিকদের একাংশ। দেশটির সংবাদমাধ্যমগুলোও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ঘোড়ায় চেপে আসা বরকে অভ্যর্থনা জানানোর ঢালাও বন্দোবস্ত ছিল কনেপক্ষের। বর আসতেই বাজি-পটকা ফাটাতে শুরু করেন তারা। তাতেই ভয় পেয়ে যায় বরের ‘বাহন’। কনের বাড়ির সামনে থেকেই দৌড় লাগায় ঘোড়াটি। পিঠে বরকে নিয়েই।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করে চলছেন বর। তবে শেষপর্যন্ত ব্যর্থ হন। বরকে বাঁচাতে এর পর ঘোড়ার পিছনে ছোটেন বরযাত্রীরা। গাড়ি এবং বাইকে চেপে পিছু ধাওয়া করেন কনের আত্মীয়রাও।

শেষে চার কিলোমিটার প্রাণপণ দৌঁড়েই থামে ঘোড়াটি। শেষ পর্যন্ত অবশ্য বরকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়। তাকে সুরক্ষিত ভাবেই নিয়ে আসা হয় বিয়ের আসরে। পরে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা