আন্তর্জাতিক

তুরস্কে ৪৫ অভিবাসীসহ নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণ উপকূলে ৪৫ আরোহী নিয়ে অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। শুক্রবার (২৩ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সেখান থেকে এ পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আটজন। তুর্কি নৌবাহিনী জাহাজ ও উড়োজাহাজ দিয়ে ওই এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে।

এক বিবৃতিতে তুর্কি মন্ত্রণালয় বলেছে, তারা বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে খবর পায়, কাস শহর থেকে ১৬১ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি নৌকা ডুবতে বসেছে।

বিবৃতিতে বলা হয়, ডুবে যাওয়া অভিবাসন প্রত্যাশীবাহী নৌকা থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি আটজনের খোঁজে অভিযান চলছে। তবে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের নাগরিক, তা নিশ্চিত করেনি তুর্কি কর্তৃপক্ষ।

ওই এলাকায় অনুসন্ধান চালাতে নৌবাহিনীর দুটি ফ্রিগেট পাঠানো হয়েছে। বিরূপ আবহাওয়া সত্ত্বেও তাদের সঙ্গে কাজ করছে একটি নেভি প্লেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা