আন্তর্জাতিক

মৃত্যুর আগে শিশুকে বাঁচিয়ে গেলো মা

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বর্ষণ আর নজিরবিহীন বৃষ্টি। এর ফলে সৃষ্ট বন্যা। এই ভূমিধসে হেনান প্রদেশের বাড়িঘর ভেঙে এ পর্যন্ত মারা গেছেন ৫১ জন। তবে এইসব ঘটনা ছাপিয়ে সামনে এলো গ্রামের এক মায়ের গল্প। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে নিজের একমাত্র শিশুসন্তানকে বাঁচিয়ে গেছেন তিনি।

ভাঙা বাড়ির ধ্বংসস্তুপের মধ্যে দীর্ঘ সময় আটকে ছিলেন ওই মা ও শিশু। এক পর্যায়ে সন্তানের প্রাণ বাঁচাতে তাকে কিছুটা উঁচুতে নিরাপদ স্থানে ছুড়ে দেন তিনি। এতে মৃত্যুর আশঙ্কা অনেকটা কেটে যায় শিশুটির।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বুধবার উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তুপের মধ্যে শিশুটির খোঁজ পান। পরেরদিন সন্ধান মেলে মায়ের।

উদ্ধার হওয়া শিশুটি কন্যা শিশু; বয়স আনুমানিক ৩ থেকে ৪ মাস। তবে শিশু ও তার মায়ের নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাননি উদ্ধারকারী দলের সদস্যরা।

শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও চীনে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে বের করা হচ্ছে। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, সে সুস্থ আছে।

সংবাদমাধ্যম বেইজিং ইয়ুথ ডেইলিকে উদ্ধারকারী দলের সদস্য ঝাও বলেন, ‘আমি প্রথম শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়েছিলাম। তারপরই সঙ্গীদের নিয়ে শব্দের উৎস খোঁজা শুরু করি এবং ধ্বংস্তুপের মধ্যে তাকে (শিশু) দেখতে পাই।’

‘তার পরের দিন আমরা তার মায়ের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। সেটি জমাট বেঁধে নিথর অবস্থায় ছিল। মরদেহের হাত দুটো এমন ভঙ্গিতে ছিল, দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগে শেষ মুহূর্তে তিনি ওপরের দিকে কিছু তুলে ধরে ছিলেন।’

ইয়াং নামে উদ্ধারকারী দলের অপর এক সদস্য বলেন, ‘নিজের জীবনীশক্তির একেবারে শেষ পর্যায়ে এসে ওই মা তাঁর সন্তানকে ওপরে তুলে ধরেন। এ কারণেই শিশুটির শেষ রক্ষা হয়েছে।’

ঝাও আরও জানিয়েছেন, ওয়াংজংডিয়ান গ্রামে অনেক বাড়ি ধসে পড়েছে। এখনো অনেক বৃদ্ধ ও শিশু আটকা পড়ে আছে। তাদের উদ্ধার করা কঠিন। কারণ, গ্রামটিতে যাওয়ার প্রধান সেতুটি পানিতে ভেসে গেছে।

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে হেনান প্রদেশ। এর জের ধরে সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫১ জনের। উপদ্রুত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ। ৯ কোটি লোকের বাস প্রদেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী।

সূত্র : বিবিসি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা