আন্তর্জাতিক

ইয়াসে কোটি মানুষ ক্ষতিগ্রস্ত : মমতা

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে, জলোচ্ছ্বাস ও প্লাবনের শিকার হয়ে পশ্চিমবঙ্গে অন্তত এক কোটি মানুষ ও তিন লক্ষাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়াসের ক্ষতির প্রাথমিক হিসাব দিয়ে এ তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ঘূর্ণিঝড়ের কারণে শুরু হওয়া জলোচ্ছ্বাস অব্যাহত থাকবে বলে সতর্ক করে দিয়ে তিনি দাবি করেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যে পরিণত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এসময় তিনি জানান, মাছ ধরতে যাওয়ায় ‘দুর্ঘটনাবশত’ একজনের মৃত্যু হয়েছে।

ইয়াসের বিপর্যয় মোকাবিলায় সব প্রস্তুতি দেখভালে মঙ্গলবার নবান্নের কন্ট্রোল রুমে রাত কাটানো মমতা বন্দোপাধ্যায় বলেন, ইয়াসের আঘাত থেকে বাঁচাতে ঝড়টি আঘাত হানার আগেই ঝুঁকিতে থাকা রাজ্যের ১৫ লাখ ৪ হাজার ৫০৬ জন মানুষকে নিরাপদে সরানো হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি শিগগিরই ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগণা ও উত্তর চব্বিশ পরগণা জেলায় সফর করব। চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব করতে আমরা মাঠ পর্যায়ে জরিপ চালাব।’

মমতা আরও বলেন, ‘এখন সরকারের হাতে ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব এসেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাই প্রাথমিকভাবে আমাদেরকে এই হিসাব জানিয়েছেন। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পেতে অন্তত ৭২ ঘণ্টা (তিন দিন) সময় লাগবে।’

উল্লেখ্য, বুধবার সকালে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গ লাগোয়া ভারতের পূর্বাঞ্চলের ওডিশা রাজ্যের ধামরা বন্দরের অদূরে উপকূলে আছড়ে পড়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস। তবে ওডিশায় আঘাত হানার পর শক্তি হারিয়ে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা