আন্তর্জাতিক

বৈঠকে বসবেন বাইডেন-পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রতিক্ষিত বৈঠক
আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ মে) হোয়াইট হাউজের এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা বৈঠকের বিষয়টি জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের স্থিতিশীলতা আমরা নিশ্চিত করতে চাই। আর সেই কারণে দুই নেতা গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই আলোচনা করবেন।

তিনি আরও জানান, বাণিজ্যিক বিমান অবতরণ করিয়ে বেলারুসের এক ভিন্নমতালম্বী সাংবাদিককে আটকের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার পরিকল্পনা বাইডেনের রয়েছে। তবে এই ঘটনায় রাশিয়ার কোনও সংশ্লিষ্টতা আছে বলে আমরা বিশ্বাস করি না।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাইবার আক্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে মস্কোকে দোষারোপ করেছে ওয়াশিংটন। এমনকি যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং হ্যাকের জবাবে রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা