আন্তর্জাতিক

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

আন্তর্জাতিক ডেস্ক: এক মার্কিন সাংবাদিক মিয়ানমারে আটক হয়েছেন। ওই সাংবাদিকের নাম ড্যানি ফেনস্টার। তিনি ফ্রন্টিয়ার মিয়ানমার নামের মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির গণতন্ত্রপন্থী মানুষের পাশাপাশি দেশি-বিদেশি সাংবাদিকেরাও দমনপীড়ন, হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। দেশটিতে ইতিমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।

আটক সাংবাদিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল ইয়াঙ্গুন থেকে তাকে আটক করা হয়। সাংবাদিক ড্যানিকে আটকের ঘটনায় এক বিবৃতিতে ফ্রন্টিয়ার মিয়ানমার বলেছে, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্যানিকে আটক করা হয়। তিনি মিয়ানমারের বাইরে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। এ সময় তাকে আটক করা হয়।

ফ্রন্টিয়ার মিয়ানমার আরও বলছে, ড্যানিকে কেন কর্তৃপক্ষ আটক করেছে, তা তারা জানে না। ড্যানির সঙ্গে কোনো যোগাযোগ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ড্যানি এখন কোথায়, কী অবস্থায় আছেন, তা নিয়ে তারা উদ্বিগ্ন। ড্যানিকে অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়ে ফ্রন্টিয়ার মিয়ানমার বলেছে, এখন তাদের অগ্রাধিকার হলো ড্যানির নিরাপদে থাকা নিশ্চিত করা। পাশাপাশি তাকে প্রয়োজনীয় সহায়তা দেয়া।

ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রধান সম্পাদক টমাস কিন জানান, ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক ড্যানি প্রায় এক বছর ধরে তাদের সংবাদমাধ্যমটিতে কাজ করছেন। তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছিলেন। আটকের পর ড্যানিকে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে নেয়া হয়েছে বলে ধারণা করছে ফ্রন্টিয়ার মিয়ানমার।

রিপোর্টিং আসিয়ান নামের একটি পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে মিয়ানমারে অন্তত ৩৪ জন সাংবাদিক ও আলোকচিত্রী আটক বা গ্রেপ্তার আছেন।

গত মাসে জাপানের এক সাংবাদিককে আটক করে মিয়ানমারের কর্তৃপক্ষ। গত সপ্তাহে তাকে ছেড়ে দেয়া হয়। মার্চ মাসে বিবিসির এক সাংবাদিককে অল্প সময়ের জন্য আটক করা হয়। তার আগে পোল্যান্ডের এক আলোকচিত্রসাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা