ছবি-সংগৃহীত (মার্কিন সাংবাদিক সিমুর হার্শ)
আন্তর্জাতিক

বেশিরভাগই রাশিয়াকে সমর্থন করে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ রাশিয়াকে সমর্থন করে, যুক্তরাষ্ট্রকে নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সাংবাদিক সিমুর হার্শ।

আরও পড়ুন: আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ

তিনি বলেন, আর রাশিয়ার প্রতি ক্রমবর্ধমান সমর্থনের বিপরীতে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমেই কমে যাচ্ছে। আরটি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রোববার (১১ জুন) ব্রিটিশ রাজনীতিবিদ ও সাংবাদিক জর্জ গ্যালোওয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন বিখ্যাত মার্কিন সাংবাদিক সিমুর হার্শ (৮৬)।

মার্কিন এ সাংবাদিক বলেন, আফ্রিকা, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলো আমেরিকাপন্থি থেকে যতদ্রুত রাশিয়াপন্থিতে রূপান্তরিত হয়েছে তা সত্যিই অবিশ্বাস্য ও নাটকীয়। এমনকি, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা যথেষ্ট কমেছে। উদাহরণ হিসেবে তিনি সৌদি আরব ও ইরানের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি তুলে ধরেন।

সিমুর হার্শ বলেন, গত কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে নাটকীয় কিছু পরিবর্তন এসেছে। ইউক্রেন যুদ্ধের কারণেই এসব হয়েছে। তেহরান ও রিয়াদের মধ্যকার সম্পর্ক উষ্ণ হওয়ার কারণে আমরা দেখছি, ইয়েমেন সংকটও সমাধান হয়ে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই এটি সমাধান করতে পারেনি। আমরা মূলত বৃত্তের বাইরে চলে যাচ্ছি।

আরও পড়ুন: ভিটামিন ডি এর অভাব পূরণে ৫ খাবার

তিনি আরও বলেন, বিভিন্ন জরিপে দেখা গেছে, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা খোদ মার্কিন নাগরিকরাই ভালোভাবে নিচ্ছেন না। তারা এর জন্য নিজ দেশের আর্থিক ক্ষতি নিয়ে শঙ্কিত। যুক্তরাষ্ট্র এ যুদ্ধে এরই মধ্যে ১৪০০ কোটি ডলার খরচ করেছে। একই সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মার্কিন নাগরিক বিনামূল্যের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে।

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রিমে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন ওই অভিযোগ আমলেই নেয়নি বলে তিনি দাবি করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা