ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইতালির সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। দেশটির রাজধানী মিলানে সান রাফায়েল হাসপাতালে তার মৃত্যু হয়। ৮৬ বছর বয়সী এ নেতা রক্তের ক্যানসারে ভুগছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

আরও পড়ুন : ইমরানের বিরুদ্ধে ১৪০ মামলা

সোমবার (১২ জুন) ইতালির সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিলভিও বেরলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। তিনি ১৯৯৪ সাল থেকে ১৯৯৫, ২০০১ সাল থেকে ২০০৬ সাল এবং ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি বেরলুসকোনি ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। এছাড়া ইতালির একজন মিডিয়া টাইকুনও ছিলেন তিনি।

তবে যৌন কেলেঙ্কারি, অগণিত দুর্নীতি এবং কর ফাঁকির মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। এত অভিযোগ থাকা সত্ত্বেও ২০১৭ সালে আবার রাজনৈতিক অঙ্গনে ফিরেছিলেন বেরলুসকোনি।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, বেরলুসকোনির মৃত্যুতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘একটি যুগের অবসান ঘটেছে। বিদায় সিলভিও।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৩

১৯৩৬ সালে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন বিতর্কিত এ রাজনীতিবিদ। তিনি তার ব্যবসা জীবন শুরু করেন আবাসান খাতের মাধ্যমে। এরপর প্রতিষ্ঠা করেন ইতালির সবচেয়ে বড় বাণিজ্যিক ব্রডকাস্টার মিডিয়াসেট। এছাড়া ১৯৮৬ সাল থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের মালিকও ছিলেন তিনি।

১৯৯৩ সালে তার রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার যাত্রা শুরু হয়। এর এক বছর পরই প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। বেরলুসকোনি ইতালির ইতিহাসে প্রথম রাজনীতিবিদ যিনি আগে কখনো সরকারের কোনো দায়িত্ব পালন না করেও প্রধানমন্ত্রী হন। এরপর দ্বিতীয় মেয়াদে আবার ২০০১ সালে ক্ষমতায় আসেন তিনি।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

তার এ ক্ষমতার স্থায়ীত্ব ছিল ২০০৬ সাল পর্যন্ত। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার রেকর্ড গড়েন। এরপর ২০০৮ সালে আবারও ক্ষমতায় আসলেও দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হলে ২০১১ সালে সরে যেতে বাধ্য হন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা