ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনের পারমাণবিক অস্ত্রাগার বেড়েছে 

আন্তর্জাতিক ডেস্ক : ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে চীনসহ বেশ কয়েকটি দেশের পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়া অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোও তাদের অস্ত্র আধুনিকীকরণ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন : রুশ হামলায় ধরাশায়ী জার্মানির ট্যাংক

সোমবার (১২ জুন) বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলছে, গত বছর বেশ কয়েকটি দেশের পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে চীন। ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে পারমাণবিক শক্তিধর অন্য দেশগুলোও তাদের অস্ত্র আধুনিকীকরণ অব্যাহত রেখেছে বলে জানান গবেষকরা।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) পরিচালক ড্যান স্মিথ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের সংখ্যা হ্রাসের দীর্ঘ সময়ের শেষের দিকে আমরা এগিয়ে চলেছি বা হয়তো ইতোমধ্যেই পৌঁছে গেছি।

২০২৩ সালের শুরুতে ব্রিটেন, চীন, ফ্রান্স, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র - এই ৯ টি পারমাণবিক শক্তিধর দেশের মোট পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ ১২ হাজার ৫১২ টিতে নেমে এসেছিল, যা ২০২২ সালের শুরুতে ছিল ১২ হাজার ৭১০টি। এর মধ্যে ৯৫৭৬ টি পারমাণবিক ওয়ারহেডের সম্ভাব্য ব্যবহারের জন্য সামরিক মজুদে ছিল, যা আগের বছরের তুলনায় ৮৬ টি বেশি।

আরও পড়ুন : রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ড্যান স্মিথ বলেন, মজুদ হলো- ব্যবহারযোগ্য পারমাণবিক ওয়ারহেড এবং সেই সংখ্যাগুলো বাড়তে শুরু করেছে।

এছাড়া পারমাণবিক ওয়ারহেড বৃদ্ধির সিংহভাগই হয়েছে চীনে। এশিয়ার পরাশক্তি এ দেশটি তার পারমাণবিক ওয়ারহেডের মজুদ ৩৫০-৪১০ টিতে উন্নীত করেছে। সেই সাথে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়াও তাদের ওয়ারহেডের মজুদ বাড়িয়েছে।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

অন্যদিকে রাশিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৪৪৭৭ থেকে সামান্য বেড়ে ৪৪৮৯ টি হয়েছে। বাকি পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্রাগারের আকার আগের সংখ্যায় বজায় রেখেছে। অবশ্য বিশ্বের সমস্ত পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০ শতাংশ এখনো রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে।

স্মিথ বলছেন, বড় কথা হলো- আমরা ৩০ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা কমিয়েছি। আমরা দেখতে পাচ্ছি সেই প্রক্রিয়াটি এখন শেষ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গুলি-ছুরিকাঘাতে আহত ১৩

এসআইপিআরআই-এর গবেষকরা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণের কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। উদাহরণস্বরূপ- ইউক্রেনে আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক কৌশলগত স্থিতিশীলতা সংলাপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) স্থগিতের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের পরমাণু চুক্তি স্থগিতের সেই ঘোষণাকে বিশাল ভুল বলে আখ্যায়িত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন : পেরুতে ৩৪০৬ নারী নিখোঁজ!

মূলত ২০১০ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ‘দ্য নিউ স্টার্ট’ নামের দ্বিপাক্ষিক কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষর করে বিশ্বের ২ শীর্ষ পারমাণবিক অস্ত্রধারী রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর গত বছর এ চুক্তির মেয়াদ আরও ৫ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছিল।

এ চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড, স্থল ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমাবাহী বিমান মোতায়েনের লাগাম টানা হয়। মূলত নিউ স্টার্ট চুক্তির অধীনে এই ২ দেশের কেউই ১৫৫০ টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারতো না।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

এসআইপিআরআই এক বিবৃতিতে বলেছে, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক শক্তিকে সীমাবদ্ধ করে রাখতে এটিই ছিল শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।

ড্যান স্মিথ বলছেন, পারমাণবিক ওয়ারহেডের মজুদ বৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেনের যুদ্ধকে সামনে আনা যায় না। কারণ নতুন ওয়ারহেড তৈরি করতে আরও বেশি সময় লাগে এবং এ বৃদ্ধির বেশিরভাগ অংশই এমন দেশগুলোতে হয়েছে, যেগুলো এই যুদ্ধের কারণে সরাসরি প্রভাবিত হয়নি।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে উচ্চ সতর্কতা পাকিস্তানে

মূলত চীন তার অর্থনীতি এবং প্রভাব বৃদ্ধির পাশাপাশি সামরিক বাহিনীর সকল ক্ষেত্রেই প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। আমরা যা দেখছি তা হলো- চীন বিশ্ব শক্তি হিসেবে এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের সময়ের বাস্তবতা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা