সংগৃহীত
আন্তর্জাতিক

পেড্রো আসছেন না জি-২০ সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন তিনি। এ কারণে দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারছেন না এই নেতা।

আরও পড়ুন: চীনে আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সানচেজ অবশ্য সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হলেও ‘ভালো বোধ’ করার কথা জানিয়েছেন।

এ প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার করোনা শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হওয়ার কথা জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তিনি নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে পারবেন না।

আরও পড়ুন: মালিতে ভয়াবহ হামলা, নিহত ৬৪

প্রধানমন্ত্রী সানচেজ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তিনি ‘ভালো বোধ করছেন’। তার অনুপস্থিতিতে স্পেনের উপপ্রধানমন্ত্রী নাদিয়া ক্যালভিনো সান্তামারিয়া ও পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস জি-২০ সম্মেলনে স্পেনের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে মার্কিন প্রধানমন্ত্রী জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত হবেন।

আরও পড়ুন: মিয়ানমার সংকট সমাধানের আহ্বান

রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলনে না আসার কথা জানিয়েছেন। তাদের পর ৩য় বিশ্বনেতা হিসেবে আসন্ন এই সম্মেলন থেকে নাম প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী সানচেজ।

এনডিটিভি জানিয়েছে, ৯-১০ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে দিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ৩০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা