ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

মিয়ানমার সংকট সমাধানের আহ্বান

সান নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমার সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন : রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আসছেন আজ

ইন্দোনেশিয়ার জাকার্তায় ইস্ট এশিয়া সামিটে যোগ গিয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ আহ্বান জানান প্রেসিডেন্ট সাহাবুদ্দিন।

জাকার্তায় ইস্ট এশিয়া সামিটে তিনি আরও বলেন, শরণার্থীদের প্রত্যাবাসনে বিলম্ব এবং মানবিক সহায়তার অভাব সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

আরও পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ানের সভাপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেন তিনি।

তিনদিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানগণ অংশ নেন। সূত্র রয়টার্স।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা