ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বাস্তুচ্যুতদের শিবিরে সন্ত্রাসীদের হামলায় ৪৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন :কৃষকের জমি রক্ষার দায়িত্বে পেঁচা!

মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) শিবিরে হামলায় ৪৫ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে। গত রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে এবং কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘ বলেছে, হামলার সময় যোদ্ধারা ডজুগু অঞ্চলের লালা শিবিরে ঝুঁকিপূর্ণ বাস্তুচ্যুত লোকদের গণহত্যা করেছে।

আরও পড়ুন :ইতালির সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

যেখানে এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটির স্থান ৫ কিমি (৩ মাইল) দূরে অবস্থিত। কোডেকো দাবি করে, তারা লেন্দু নামক সম্প্রদায়কে হেমা নামের অন্য জাতিগোষ্ঠী এবং সেইসাথে কঙ্গোর সেনাবাহিনী থেকে রক্ষা করবে।

এক বিবৃতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং (শান্তিরক্ষা মিশন) মনে করে, বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ইচ্ছাকৃত এই ধরনের আক্রমণ যুদ্ধাপরাধ হতে পারে।’

আরও পড়ুন :ইমরানের বিরুদ্ধে ১৪০ মামলা

স্থানীয় নাগরিক অধিকার গোষ্ঠীর প্রধান চারিট বানজা রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের গণকবরে দাফন করা হবে। ইতুরিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংলাপের কয়েকদিন পরে এই হামলার ঘটনাটি ঘটেছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে নিরাপত্তা নেই - আমরা এটি প্রতিদিনই বলি।’

তিনি আরও বলেন, ‘রক্তাক্ত এই হামলা ঠিক কী কারণে চালানো হয়েছে তা এখনও জানানো হয়নি।’

আল জাজিরা বলছে, কোডেকো গোষ্ঠী প্রায়শই বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলোতে হামলা চালিয়ে থাকে। গত বছর তারা বুলের কাছে আরেকটি শিবিরে প্রায় ৬০ জনকে হত্যা করেছিল।

প্রসঙ্গত, কঙ্গোর উত্তরে উগান্ডা সীমান্তের কাছেই অবস্থিত ইতুরি প্রদেশ। উত্তর কঙ্গোর এই অঞ্চলটি বরাবরই উত্তেজনাপ্রবণ। সেখানে একাধিক চরমপন্থি ও সন্ত্রাসী গোষ্ঠী এখানে সক্রিয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা