আন্তর্জাতিক

করোনায় মৃতকর্মীর অবসর পর্যন্ত বেতন দেবে টাটা

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে ভয়াবহ অবস্থা ভারতের। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে তিন লাখের গণ্ডি।

করোনা কোনো পরিবারে শিশুদেরকে পিতৃহারা করেছে, কোথাও স্ত্রীকে স্বামীহারা করেছে। বাড়ির উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চোখে অন্ধকার দেখছিল এইসব পরিবারগুলো। এই অবস্থায় মানবিকতার বড় দৃষ্টান্ত স্থাপন করল ভারতের টাটা স্টিল।

টাটা স্টিল ঘোষণা করেছে, করোনায় তাদের প্রতিষ্ঠানের কোনো কর্মীর মৃত্যু হলে ওই কর্মীর অবসর গ্রহণের বয়স পর্যন্ত পুরো বেতন পাবে পরিবার। এছাড়া মৃত কর্মীর সন্তানদের লেখাপড়ার পুরো ব্যবস্থাও করবে টাটা স্টিল। পাশাপাশি, ওই পরিবারগুলোকে যাবতীয় চিকিৎসা ও কোয়ার্টারের সুবিধাও দেবে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটির বক্তব্য, কর্মীদের ভবিষ্যৎ উন্নত করতে কোম্পানি সব রকম চেষ্টা চালাচ্ছে। করোনাকালীন সময়ে বিশেষ সুবিধা তো আছেই, এছাড়া ডিউটি চলাকালীন কোনো শ্রমিকের মৃত্যু হলে তার সন্তানদের স্নাতক পর্যন্ত পড়াশোনার পুরো খরচ বহন করবে টাটা স্টিল।

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের মৃত্যুর পরে তাদের পরিবার পেনশনের সুবিধা পায়। কিন্তু বেসরকারি খাতের কর্মীদের জন্য এমন কিছুই বরাদ্দ নেই। তবে করোনার কঠিন সময়ে টাটা স্টিলসহ একাধিক কোম্পানি যেভাবে কর্মীদের পাশে দাঁড়াচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

টাটা স্টিলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানি সবসময় কর্মচারী ও স্টকহোল্ডারদের লাভের কথা চিন্তা করে। কোভিডের সময়েও কোম্পানি সমস্ত কর্মচারীদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। এর আগেও টাটা কর্মীদের স্বার্থে এমন একাধিক পদক্ষেপ নিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা