আন্তর্জাতিক
প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আটক

আফ্রিকার মালিতে সামরিক অভ্যুত্থান

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান ঘটেছে। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ওইদিনই ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। ক্ষমতা দখলের পর দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করেছে তারা। খবর আল জাজিরা

এ নিয়ে মালিতে মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয় দফায় সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটলো। সেসময় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির পূর্ববর্তী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

সোমবার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটকের পর তাদের রাজধানী বামাকো-র কাছেই একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ।

মূলত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের ঘটনায় অন্তত দুইজন সেনা কর্মকর্তা বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয় দেশটির সেনাবাহিনী। গত বছরের আগস্টে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর বেসামরিক শাসন ফেরানোর লক্ষ্যে এনদাও ও উয়ানকে ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেয় সামরিক বাহিনী, কিন্তু তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের ওপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বিরুদ্ধে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে মালির এক সাবেক সরকারি কর্মকর্তা বলেন, অভ্যুত্থানের স্তম্ভদের পদচ্যুত করা বড় ধরনের ভুল ছিল। সম্ভবত তাদের নিজ জায়গায় ফেরানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছিল।

সামরিক বাহিনীর মূল উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। অন্তর্বর্তী সরকারের ওই প্রধানদের গ্রেপ্তার করা হয়নি বলে সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন।
সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা