আন্তর্জাতিক

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা মুসলিমের মিয়ানমারে ফেরতের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইং।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকার উৎখাতের মাধ্যমে ক্ষমতায় আসা এই জান্তা প্রধান প্রথমবারের মতো রোববার চীনা ভাষার ফোয়েনিক্স টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের ফেরা নিয়ে সংশয় জানালেন।

রোহিঙ্গা মুসলিমদের রাখাইন রাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে কি-না ফোয়েনিক্স টেলিভিশনের এমন প্রশ্নের জবাবে মিন অং হ্লেইং তাতে নিজের সন্দেহের কথা জানান। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর রক্তাক্ত অভিযানের মুখে রাখাইন থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসেন।

ফোয়েনিক্স টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মিন অং হ্লেইং বলেন, এটা যদি মিয়ানমারের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে বিবেচনা করার কি আছে? আমি বিশ্বাস করি না যে— বিশ্বে এমন কোনও দেশ আছে যারা শরণার্থীদের গ্রহণের জন্য নিজের দেশের আইনের বাইরে যেতে পারে।

জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, গণহত্যার অভিপ্রায়ে সেই সময় রোহিঙ্গাবিরোধী অভিযান পরিচালনা করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী।
রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর আবেদন ফলপ্রসূ কি-না জানতে চাইলে তিনি মাথা নাড়িয়ে না সূচক সম্মতি জানান।

২০১৭ সালের আগস্টে রাখাইনে যখন অভিযান চালানো হয় তখন মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন মিন অং হ্লেইং।

এই অভিযানে প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসেন। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের অনেকে রোহিঙ্গাদের জাতিগত কোনও গোষ্ঠী হিসেবে স্বীকার করেন না।

তিনি বলেন, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে মিয়ানমারে স্বাধীনতা লাভের পর রোহিঙ্গা শব্দটির উৎপত্তি ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা