আন্তর্জাতিক

ভ্যাকসিন নেবেন না বলে নদীতে ঝাঁপ

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভ্যাকসিন দিতে গিয়ে নাস্তানাবুদ হলেন স্বাস্থ্যকর্মীরা। ভ্যাকসিন দেওয়ার জন্য সেখানকার এক গ্রামের বাসিন্দাদের সঙ্গে রীতিমতো ‘গোল্লাছুট’ খেলতে হয়েছে তাদের। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের একটি রাজ্যে। তাতেও সাকুল্যে ভ্যাকসিন নিয়েছেন মাত্র ১৪ জন। ভ্যাকসিনের ‘হাত থেকে বাঁচতে’ দলে দলে নদীতে ঝাঁপ দিয়েছেন গ্রামের প্রায় ২০০ মানুষ।

রাজ্যের রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে। ওইদিন গ্রামবাসীকে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের একটি দল সেখানে পৌঁছায়। কিন্তু তাদেরকে ঢুকতে দেখে গোটা গ্রামে হুলস্থুল পড়ে যায়। ছোটাছুটি শুরু হয় অনেকের।

পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসেন রামনগর মহকুমার প্রধান প্রশাসনিক কর্মকর্তা রাজীবকুমার শুক্লা।

তিনি গ্রামবাসীকে টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। কিন্তু দৃশ্যপটে তার আগমনের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে।

মহকুমা শাসক টিকা নেওয়ার আহ্বান জানালে তাতে হিতে বিপরীত হয়। টিকা থেকে বাঁচতে সেখানকার সরযূ নামে এক নদীতে ঝাঁপ দেন ওই গ্রামের অন্তত ২০০ মানুষ। টিকা দিতে গ্রামের বাসিন্দাদের পিছে পিছে ঘোরেন স্বাস্থ্যকর্মীরা। তারপরও মাত্র ১৪ জনকে টিকা দিতে সক্ষম হন তারা।

স্থানীয় সূত্রের বরাতে বলা হচ্ছে, করোনার টিকা নিয়ে নানা গুজব ছড়িয়েছে মানুষের মধ্যে। টিকা দেওয়ার নামে শরীরে বিষপ্রয়োগ করা হচ্ছে বলে গুজব রটেছে গ্রামে। তাতেই গ্রামবাসী ভয় পেয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এখন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা