আন্তর্জাতিক

সৌদির মসজিদে আজান-ইকামত ছাড়া মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আজান ও ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে। এ ছাড়া মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে সৌদি আরব।

রোববার (২৩ মে) দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এই বিধিনিষেধ আরোপ করে। এখন থেকে সৌদি আরবের সকল মসজিদের মাইক কেবল আজান ও ইকামত দেওয়ার কাজে ব্যবহার করা যাবে। এছাড়া কমিয়ে দেওয়া হয়েছে মাইকের শব্দও।

এ বিষয়ে সৌদি আরবের সকল মসজিদের কাছে নির্দেশনা পাঠিয়েছেন দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী আবদুল লতিফ আল শেখ। নির্দেশনায় মসজিদের মাইকের ব্যবহার কেবল আজান ও ইকামতের কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়।

অর্থাৎ আজান ও ইকামতের বাইরে অন্য কোনো কাজে বা প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। এছাড়া মসজিদের মাইকের শব্দও কমিয়ে দেওয়া হয়েছে তিন ভাগের এক ভাগ।

নিয়ম অনুযায়ী, আজানের মাধ্যমে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানানো হয়। আর ইকামতের মাধ্যমে দ্বিতীয় বারের জন্য নামাজের দিকে মুসল্লিদের আহ্বান জানানো হয়। এর অর্থ- ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন এবং নামাজ এখনই শুরু হতে যাচ্ছে।

হযরত মোহাম্মদ (স.) এর একটি হাদিসের ওপর ভিত্তি করে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়।

হাদিসটি হচ্ছে, মহানবী (স.) বলেন, ‘তোমরা প্রত্যেকে নীরবে সৃষ্টিকর্তাকে ডাকছ। আল্লাহকে ডাকতে গিয়ে একজন অপরজনকে কষ্ট দিবে না এবং কারও তেলাওয়াত বা নামাজে তেলাওয়াতের সময় আওয়াজ যেন অন্যজনের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়।’

সূত্র: গালফ নিউজ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা