আন্তর্জাতিক

আল-আকসায় পুলিশ নিয়ে মুসল্লিদের মারধর

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি পুলিশের বিশেষ বাহিনী নিয়ে রোববার সকালে প্রবেশ করেছে কয়েক ডজন ইহুদি সেটেলার।

এর কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনিরা মসজিদে ফজরের নামাজ পড়ার সময় তাদেরকে মারধর ও নির্যাতন চালিয়ে সেখান থেকে বের করে দেয় ইসরায়েলি পুলিশ। আল-আকসা মসজিদ কর্তৃপক্ষের বরাতে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ রোববার ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ ফজরের নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর আক্রমণ ও মারধর করে।

নির্যাতন চালিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দেয়; যাতে করে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আবাস গড়ে তোলা ইহুদিরা সেখানে ঢুকতে পারেন। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, এরপর ইসরায়েলি পুলিশ সেখান থেকে অন্তত ছয় জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে রয়েছেন ফাদি আলিয়ান যিনি আল-আকসা মসজিদের নিরাপত্তাপ্রহরী।

তার দোষ সে, ওই ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এছাড়াও আটক হয়েছেন ইসলামি ওয়াকফ্ কাউন্সিলের কর্মী আলি ওয়াজাউজ। আল-আকসা মসজিদ দেখভালের জন্য জর্ডান সরকার তাকে নিয়োগ দিয়েছে।

এখানেই ইসরায়েলি পুলিশ ক্ষান্ত হয়নি। তারা আল-আকসা মসজিদ অভিমুখে যে দরজাটি চলে গেছে সেখানে কড়াকড়ি আরোপ করেছে। বয়স ৪৫ বছরের কম এমন কাউকে অর্থাৎ তরুণ-যুবাদের পুলিশ আল-আকসায় ঢুকতে দিচ্ছে না।

অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট থেকে আল-জাজিরার প্রতিনিধি হোদা আবদেল-হামিদ বলছেন, যাদের মসজিদে ঢোকার পথ তৈরি করে দিতে পুলিশ ফিলিস্তিনিদের মারধর করেছে তার মূলত ইহুদি সেটেলার অথবা ইসরায়েলি।

আর তাদের সবাই কট্টর ডানপন্থী অথবা উগ্র জাতীয়তাবাদী ইসরায়েলি। কট্টরপন্থী এসব ইহুদি প্রায় ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর নানা নির্যাতন ও অত্যাচার চালায়।

প্রসঙ্গত, জেরুজালেমে অবস্থিত ধর্মীয় এই স্থাপনায় অভিযান, বন্ধ করে দেয়া এবং সেখান থেকে প্রার্থনারত ব্যক্তিদের গ্রেপ্তার করার ঘটনা প্রায়ই ঘটে থাকে। আবার ইহুদি বসতি স্থাপনকারীরা মাঝে মাঝেই মসজিদ প্রাঙ্গণে হামলা চালায়। ফলে ফিলিস্তিনি মুসলিমরা প্রায়ক্ষেত্রেই পুরোপুরিভাবে মসজিদ ব্যবহার করতে পারে না। এমনকি অন্যান্য দেশ থেকে মুসলিমরা মসজিদ ভ্রমণে গেলেও সম্মুখীন হতে হয় ইসরায়েলি বাধার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা