আন্তর্জাতিক

নতুন রোগ ব্ল্যাক ফাঙ্গাস, ভারত জুড়ে মহামারি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: চলমান প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেই ভারতজুড়ে ছড়িয়ে পড়া মিউকরমাইকোসিস অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাসে নাম একটি রোগ। এ রোগে এখন পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। আর এর জেরে দেশটির গুজরাট, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং রাজস্থানের পর এবার উত্তরাখণ্ড রাজ্যও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে।

বুধবার (২০ মে) বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়তে থাকায় এটিকে মহামারি হিসেবে ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে এই রোগকে মহামারি আইনের অধীনে আনার জন্য রাজ্যগুলোকেও নির্দেশ দেয় মোদি সরকার।

শনিবার (২২ মে) উত্তরাখণ্ডের স্বাস্থ্যসচিব পঙ্কজ কুমার পাণ্ডে জনিয়েছেন, রাজ্যে এই রোগের সংক্রমণ বাড়তে থাকায় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা মেনেই ১৮৯৭ সালের মহামারি আইনের অধীনে আনা হয়েছে এই রোগকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত রাজ্যটিতে ৬৪ ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪ জন। পাণ্ডে বলেন, ‘করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরই এই রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এটা খুব উদ্বেগের বিষয়।’

ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন বা কালো ছত্রাক সংক্রমণকে চিকিৎসাবিদ্যার ভাষায় বলা হচ্ছে ‘মিউকোরমাইকোসিস’। করোনায় আক্রান্তদের দেহেই এ রোগ দেখা দিচ্ছে। অনেকে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েও এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অনেকে মারাও যাচ্ছেন। তা ছাড়া দেহের বিভিন্ন ক্ষতি করছে এ ছত্রাক।

চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসের কারণে রোগীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, ঠিক তখনই কালো ছত্রাক সংক্রমণ ঘটায়। এই রোগে মুহূর্তেই পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। সংক্রমণ তীব্র হলে রোগী মারাও যেতে পারেন।

চিকিৎসকরা আরও বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হলে মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কোভিডের মতো এটি সংক্রামক নয়। সাধারণত আক্রান্তদের মধ্যে জ্বর, নাক-চোখ লাল হওয়া, দৃষ্টি কমে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও রক্তবমির মতো উপসর্গগুলো দেখা যাচ্ছে।

কালো ছত্রাক সংক্রমণ কী?
এটি এক ধরনের গুরুতর ফাঙ্গাল ইনফেকশন (ছত্রাকজনিত সংক্রমণ)। দীর্ঘমেয়াদী (ক্রনিক) কোনো শারীরিক জটিলতা থেকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়লে এই রোগের সংক্রমণ দেখা দেয় ভারতের নীতি আয়োগ সংস্থার সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল বলেন, মিউকর নামক একটি ছত্রাক মিউকোরমাইকোসিস সংক্রমণের জন্য দায়ী। সাধারণত আর্দ্র স্থানে এই ছত্রাক জন্মায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা