আন্তর্জাতিক

বৈরী আবহাওয়ায় চীনে ২০ দৌড়বিদের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনে শিলাবৃষ্টি, তুষারপাত ও ঝড়ো বাতাসে ২০ দৌড়বিদের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও এক দৌড়বিদ। তারা ১০০ কিলোমিটার মাউন্টেইন ম্যারাথনে অংশ নিয়েছিলেন বলে রোববার (২৩ মে) সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

গাংসু প্রদেশের বাইয়াইন সিটির মুখপাত্র বলেন, ‘ইয়োলো রিভার স্টোন ফরেস্টে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের মধ্যে উঁচুতে থাকা দৌড়বিদরা শনিবার দুপুরে হঠাৎ খারাপ আবহাওয়ার মুখে পড়েন।’

বাইয়াইন সিটি মেয়র ঝং সুচেন বলেন, ‘ম্যারাথনের ২০ থেকে ৩১ কিলোমিটার অংশে ছিলেন তারা। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। মুহূর্তের মধ্যে শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয়। এসময় ঝড়ো বাতাসও ছিল। তখন ওই এলাকার তাপমাত্রা অনেক কমে যায়।’

তিনি বলেন, ‘তাদের কাছ থেকে সাহায্যের বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয় এবং ১৮ জনের জীবন রক্ষা করা হয়। দুপুর ২ টার দিকে আবহাওয়া আরও খারাপ হতে থাকে এবং ম্যারাথন বন্ধ ঘোষণা করা হয়। এরপর সেখানে আরও উদ্ধারকারী দল পাঠানো হয়।’

মেয়র বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এরপরও প্রাদেশিক সরকার এ ঘটনার তদন্ত করবে। এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ম্যারাথনে ১৭২ জন অংশগ্রহণ করেন। খারাপ আবহাওয়ার কারণে ম্যারাথনে অংশ নেয়া অনেকে হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। তাদের মধ্যে ১৫১ জন নিরাপদে আছেন বলে শনিবার গভীর রাত পর্যন্ত জানা গেছে। রাত গভীর হলে আবহাওয়া আরও খারাপ হয়ে পড়ে। এ কারণে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়ে।

এনডিটিভি জানায়, গাংসু হলো চীনের অন্যতম দরিদ্র প্রদেশ। এর উত্তরে মঙ্গোলিয়ার সঙ্গে এবং পশ্চিমে জিনজিয়াং প্রদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। এই প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মতো ঘটনাও ঘটেছে। ২০২০ সালে ভূমিধসে সেখানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেও পরিচিত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা