আন্তর্জাতিক

মুরগিকে চুমু খেতে মানা

আন্তর্জাতিক ডেস্ক : পোলট্রি থেকে স্যালমোনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। সালমোনেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণ দেখা দেওয়ায় পোষা মুরগিকে চুমু না খাওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই আহ্বান জানিয়েছে।

শনিবার (২৩ মে) বিবিসি জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৪৩টি রাজ্যে ১৬৩ জন সালমোনেলায় আক্রান্ত হন। এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামে সিডিসি ও জনস্বাস্থ্য কর্মকর্তারা।

সিডিসি বলেছে, ‘পাখিদের চুমু দেবেন না কিংবা জড়িয়ে ধরবেন না, এর মাধ্যমে আপনার মুখে জীবাণু প্রবেশ করতে পারে এবং আপনাকে অসুস্থ করতে পারে।’

যুক্তরাষ্ট্রে অবশ্য সালমোনেলা ব্যাক্টেরিয়ার সংক্রমণ এবার প্রথম নয়। গত বছরও দেশটির ৪২টি রাজ্যে চার শতাধিক মানুষ ব্যাক্টেরিয়ার সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন।

মুরগি বা এ ধরনের প্রাণির খাবার বা পানি থেকে এই ব্যাক্টেরিয়া ছড়ায়। অনেক সময় এই ব্যাকটেরিয়া তাদের মল, পালক কিংবা ডিমের মধ্যে থাকে। সেখান থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই ব্যাক্টেরিয়া।

মানুষের মধ্যে এই ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটলে পেটে ব্যাথা, ডায়রিয়া বা কখনও তা গুরুতর সমস্যা তৈরি করে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা