আন্তর্জাতিক

সিঙ্গাপুরে মিনিটে করোনা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস শনাক্ত করা যাবে মাত্র ১ মিনিটে। সিঙ্গাপুরের এক স্টার্টঅ্যাপ প্রতিষ্ঠান দ্রুত করোনা শনাক্তের এ প্রযুক্তি নিয়ে এসেছে। সাময়িকভাবে এ পরীক্ষার অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না, শ্বাসযন্ত্রের মাধ্যমে পরীক্ষায় সেটি শনাক্ত করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউসি) অধীনে ব্রিদোনিক্স নামে একটি স্টার্টঅ্যাপ প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে করোনা পরীক্ষার এ প্রযুক্তি নিয়ে এসেছে। মালয়েশিয়া সীমান্তের কাছের একটি শহরে এ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে। এ ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে ব্রিদোনিক্স।

করোনা শনাক্তে সিঙ্গাপুরে অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট অনুসরণ করা হয়। এর পাশাপাশি শ্বাসযন্ত্রের মাধ্যমে নতুন করোনা পরীক্ষা পদ্ধতিও ব্যবহার করা হবে। করোনার এ নতুন পরীক্ষার অনুমোদনের বিষয়টি সিঙ্গাপুরের দ্য হেলথ সায়েন্সেস অথরিটির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।

ব্রিদোনিক্সের একজন প্রতিনিধি বলেন, মাত্র ৫ থেকে ২০ সিঙ্গাপুরি ডলারে এ টেস্ট করা যাবে। তবে সেটি সংখ্যার ওপর নির্ভর করবে। প্রতিষ্ঠানটি গত বছর বলেছিল, করোনা শনাক্তে নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ ইতোমধ্যে করা হয়েছে। পরীক্ষায় প্রযুক্তিটির ৯০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে।

নতুন এ পরীক্ষা পদ্ধতি চালুর ব্যাপারে সিঙ্গাপুরের স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে ব্রিদোনিক্স জানিয়েছে। করোনা শনাক্তে একই ধরনের পরীক্ষা এরই মধ্যে চালু করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নেদারল্যান্ডস।

সিঙ্গাপুরে বেশ কয়েক মাস স্থানীয়ভাবে করোনা শনাক্তের হার শূন্য বা এক অঙ্কে ছিল। তবে সম্প্রতি দেশটিতে শনাক্তের হার বেড়ে গেছে। করোনার ভারতীয় ধরনও শনাক্ত হয়েছে সেখানে। ফলে নতুন করে এক মাসের কড়াকড়ি আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা