আন্তর্জাতিক

যুদ্ধ বিরতি : মিসরের প্রশংসায় বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য মিসরকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিরকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় টানা ১১ দিনের যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান দুই নেতা। একই সঙ্গে সেখানে আরও বেশি সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন তারা। তবে এ সাহায্য যেন গাজার কোন রাজনৈক দলের কাছে না গিয়ে সেখানকার সাধারণ মানুষের নিকট পৌছায় সে বিষয়েও সতর্ক করেছেন তারা।

ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে নিজের দল ডেমোক্রেট পার্টির সমালোচনার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। এছাড়া বিশ্বব্যাপিও নানাভাবে সমালোচনার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন।

মিসরের মধ্যস্থতায় গত শুক্রবার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি হয়। এছাড়া গত সপ্তাহে যুদ্ধক্ষেত্র গাজার সংস্কারে ৫শ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা