আন্তর্জাতিক

বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গী বিমান দিয়ে বেলারুশে যাত্রীবাহী বিমান নামিয়ে এক সাংবাদিককে গ্রেফতার করেছিল বেলারুশের সেনা। তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)।

সোমবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় ইইউ নেতা এবং কর্মকর্তারা। বেলারুশের বিরুদ্ধে সেখানে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি। বলা হয়েছে, বেলারুশের কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নের এয়ারস্পেস বা আকাশপথ ব্যবহার করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে বেলারুশের বিমান নামতেও পারবে না। পাশাপাশি ইউরোপের বিভিন্ন বিমান সংস্থাও আপাতত বেলারুশে কোনো বিমান চালাবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

রোববার একটি যাত্রীবাহী বিমানকে বেলারুশের আকাশে নিয়ে যেতে বাধ্য করে সে দেশের সেনা। রীতিমতো জঙ্গী বিমান দিয়ে বিমানটিকে বেলারুশের বিমানবন্দরে নামানো হয়। রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে বিমানে উঠে পড়ে বেলারুশের সেনা বাহিনীর সদস্যরা। বলা হয়, বোমাতঙ্কের জন্য বিমানটিকে নামানো হয়েছে। কিন্তু রানওয়েতে বিমানটিকে নামিয়ে প্লেনের ভেতর থেকে বেলারুশের এক সাংবাদিক এবং ব্লগার রামান প্রাটাসেভিচকে গ্রেফতার করা হয়। তার বান্ধবীকেও ধরে নিয়ে যাওয়া হয়। বিমান থেকে নামার সময় সহযাত্রীদের রামান বলেছিলেন, তাকে মেরে ফেলা হবে। তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে।

এই ঘটনার পরেই তীব্র নিন্দার মুখে পড়ে বেলারুশের সরকার। কীভাবে একটি যাত্রীবাহী বিমানকে এভাবে নামানো হলো, তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। তারই জেরে সোমবার ব্রাসেলসে বিশেষ বৈঠকে বসেন ইইউ নেতারা। সেখানে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

নিষেধাজ্ঞা জারির পরে ইউরোপের বিভিন্ন দেশের বিমানসংস্থাগুলো জানাতে শুরু করে, আপাতত তাদের বেলারুশের বিমান বন্ধ থাকবে। বেলারুশের উপর দিয়ে তাদের বিমান যাতায়াতও করবে না। লুফথান্সা, কেএলএম সকলেই সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা দ্রুত সাংবাদিকের মুক্তি দাবি করেছেন।
ইউক্রেন জানিয়েছে, তাদের কোনো বিমান বেলারুশের উপর দিয়ে যাবে না। যুক্তরাজ্যও একই সিদ্ধান্ত জানিয়েছে।

বেলারুশ অবশ্য জানিয়েছে, তাদের কাছে খবর ছিল, হামাস ওই বিমানটিতে নাশকতা চালানোর চেষ্টা করছে। বিমানে বোমা রাখা হয়েছে। যদিও হামাসের এক মুখপাত্র বেলারুশের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে।

এ দিকে বেলারুশ প্রশাসন জানিয়েছে, সরকার বিরোধী কোনো প্রতিবাদের লাইভ দেখানো যাবে না। দেশের সংবাদসংস্থাগুলিকে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। যার প্রতিবাদ শুরু হয়েছে দেশের ভিতরেই।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা