আন্তর্জাতিক

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি, চাকরিচ্যুত মোসাদ প্রধান!

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সংস্থাটির সাবেক উপ-প্রধান ডেভিড বার্নিয়া।

সোমবার রাতে মোসাদের এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিশ্চিত করেছেন।

এমন সময়ে এ ঘটনা ঘটলো যার কদিন আগেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করে ইসরায়েল। ১১ দিনের ভয়াবহ হত্যাযজ্ঞের পর অবশেষে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় দখলদার বাহিনী।

এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করে হামাস। ফিলিস্তিনের পতাকা নিয়ে রাজপথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করে গাজার বাসিন্দারা।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাইরাইনের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় মোসাদ প্রধান হিসেবে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। টানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি।

এখন দৃশ্যত হামাসের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার কোনও ব্যর্থতার কথা স্বীকার করা হয়নি।

ইয়োসি কোহেনের স্থলাভিষিক্ত হওয়া ৫৬ বছরের ডেভিড বার্নিয়া দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে কুখ্যাত এ গোয়েন্দা সংস্থাটির হয়ে কাজ করছেন। লেবাননের হিজবুল্লাহ ও ইরানে মোসাদের অভিযান পরিচালনায় তার জোরালো ভূমিকা ছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা