আন্তর্জাতিক

জাতিবিদ্বেষ রুখতে বাইডেনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: দুই মাসে ১০ কোটি মানুষ প্রতিষেধক পেয়েছেন। কথা ছিল করোনাভাইরাস মোকাবিলায় এই সাফল্য নিয়ে কিছু বলার। কিন্তু আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন আমেরিকার অন্য এক পুরনো ‘ভাইরাস’-এর কথা। সেটি হল জাতিবিদ্বেষ। যা নিয়ে কখনওই তেমন উচ্চবাচ্য হয় না এদেশে।

জর্জিয়ার এশীয়-আমেরিকান সম্প্রদায়ের শোকগ্রস্ত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পরে শুক্রবার (১৯ মার্চ) বাইডেন এমোরি বিশ্ববিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু জোরালো বক্তৃতা দেন। কোনও রকম রাখঢাক না-করে কবুল করেন, এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে হিংসা হু-হু করে বাড়ছে আমেরিকায়। তার কথায়, ‘ভিন‌দেশিদের ঘৃণা করা ও জাতিবিদ্বেষের ঘটনাগুলিকে আমেরিকা আর মেনে নিতে পারে না।’

গত সপ্তাহে আটলান্টার তিনটি ম্যাসাজ পার্লার তথা স্পা-য়ে আট জনকে গুলি করে খুন করেছে ২১ বছরের শ্বেতাঙ্গ যুবক রবার্ট এ লং। তদন্তকারীরা অর্থনৈতিক উদ্বেগ ও যৌন আসক্তিকে এর কারণ হিসেবে চালানোর চেষ্টা করলে অনেকেই তার প্রতিবাদ করেন। বলা হয়, ঘটনাটি তার চেয়েও কিছু বেশি।

নিহতদের মধ্যে ছ’জনই এশীয় আমেরিকান নারী। অনেকেই এই বলে সরব হন যে, এর পিছনে রয়েছে এশীয় আমেরিকান ও নারীদের প্রতি ঘৃণা। প্রেসিডেন্ট বাইডেনও এ দিন বললেন, ‘এই ঘৃণার বিষ দীর্ঘদিন ধরে আমেরিকাকে তাড়া করে বেড়াচ্ছে। বহু সময়েই এসব নিয়ে নীরব থাকা হয়। কিন্তু নীরব থাকা মানে মেনে নেয়া। আমাদের বলতেই হবে এ সবের কথা। কিছু করতেই হবে।’

বেসরকারি সূত্র জানাচ্ছে, এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলির বাসিন্দাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের ৩৮শ' ঘটনা নথিভুক্ত হয়েছে গত এক বছরে। কোথাও শারীরিক বা মৌখিক আক্রমণ, কোথাও বৈষম্য বা নাগরিক অধিকার না-দেওয়ার মতো ঘটনা। সমাজকর্মীদের দাবি, অনেক ক্ষেত্রেই অভিযোগ দায়ের হয় না। চোরাগোপ্তা চলতেই থাকে ঘটনাগুলি।

আটলান্টার হত্যালীলায় স্বজনহারাদের কথা শোনাটা কতটাই হৃদয় বিদারক ছিল, এদিন তা বিশেষভাবে উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন। জাতিবিদ্বেষ ছড়ানোর প্রশ্নে নাম না-করে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকেও একহাত নেন। চিনে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম চিহ্নিত হয়েছিল বলে ক্রমাগত সেটিকে চিনা ভাইরাস বলে গিয়েছেন ট্রাম্প। গতবছর এ নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। বাইডেন এ দিন বলেন, ‘কিছু বললে তার পরিণাম পেতেই হয়। এটা করোনাভাইরাস। সেটাই শেষ কথা।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা