আন্তর্জাতিক

ইমরানের স্ত্রী বুশরাও করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ার পর তার স্ত্রী বুশরা বিবিও আক্রান্ত হয়েছেন এই রোগে। ইমরান খানের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী জুলফিকার বুখারি এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটবার্তায় বুখারি বলেন, ‘আমাদের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডির দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের আরোগ্য দান করুন।’

পরে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য ফয়সার জাভেদ দেশটির পত্রিকা ডনকে এর সত্যতা নিশ্চিত করেন। এক প্রতিবেদনে ডন জানিয়েছে, একই দিন আক্রান্ত হয়েছেন ইমরান খান ও বুশরা বিবি।

গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান খান। তার ২ দিন পরই গতকাল শনিবার (২০ মার্চ) করোনা পজিটিভ রিপোর্ট আসে পাকিস্তান প্রধানমন্ত্রীর।

এ খবর ছড়িয়ে পড়লে টুইটার, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের বন্যা বয়ে যায়। দেশটির রাজনীতিবিদ, বিভিন্ন অঙ্গনের তারকা ও নাগরিকরা প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। ইতোমধ্যে দেশটিতে টুইটার হ্যাশট্যাগে ইমরান খঅন ট্রেন্ডে পরিণত হয়েছে।

টিকা নেওয়ার মাত্র দুই দিনের মাথায় ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে পাকিস্তানের শিল্পমন্ত্রী হামাদ আজহার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতা ড. শাহবাজ গিল তাদের টুইটবার্তায় নিশ্চিত করেছেন, টিকা নেওয়ার সঙ্গে করোনায় আক্রান্তের সম্ভাবনা নেই।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা