আন্তর্জাতিক

মিয়ানমারে রাত জেগেও জান্তা বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : রাতে রাজপথে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করছেন মিয়ানমারবাসী।

রোববার (২১ মার্চ ) সকাল থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। সকালে সূর্যোদয়ের আগেই দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বহু মেডিকেল কর্মচারীসহ শতাধিক বিক্ষোভকারীকে পদযাত্রা করতে দেখা গেছে।

শনিবার (২০ মার্চ) মিয়ানমারের জান্তাবিরোধীরা রাতেও রাজপথ ছাড়ছেন না। রাতেও মোমবাতি জ্বালিয়ে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভ চলাকালে গত কয়েকদিন ব্যাপক প্রাণহানির ঘটনার পরও রাজপথ ছাড়ছেন তা গণতন্ত্রের সমর্থকরা। সূত্র : রয়টার্স

বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য সামরিক জান্তাদের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে পশ্চিমাদের পাশাপাশি এবার সোচ্চার হয়েছে আসিয়ান প্রতিবেশীরাও। খবর রয়টার্সের

শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত আরও ৪ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এ্যাসিস্ট্যান্স এসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন।

দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে উত্তরের কাচিন রাজ্যের ক্ষুদ্র সম্প্রদায় এবং দক্ষিণের শহর কাওথাং শহরে শনিবার রাতে প্রায় ২০টি জায়গায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষোভে বৌদ্ধ ভিক্ষুরা মোমবাতি নিয়ে যোগ দিয়েছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা