আন্তর্জাতিক

হজের বিশেষ নির্দেশনা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। তারা বলছে, এ বছর শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন। আর ১৮ বছরের নিচে এবং ৬০ বছরের ওপরে কেউ অংশ নিতে পারবেন না।

সম্প্রতি সৌদি আরব থেকে প্রকাশিত ওকাজ পত্রিকা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে।

তারা জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে অবতরণের কমপক্ষে এক সপ্তাহ আগে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

এ ছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা কোভিড-১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে এবং সৌদি আরবে আসার পর ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হবে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিটি গ্রুপ হবে ১০০ জনের। সৌদিতে গিয়ে আবার পিসিআর টেস্ট করতে হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন সমাপ্ত করতে হবে।

হজের সময় স্বাস্থ্য প্রটোকল প্লান অনুযায়ী হাজী এবং হজের কর্মীরা আলাদা ব্যাজ পরিধান করবেন। পাশাপাশি পরস্পরের মাঝে অন্তত দেড় মিটার দূরত্ব রাখতে হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা