আন্তর্জাতিক

সঠিক সময়ে ভারত জেগে উঠবে : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সমস্যা নিয়ে চীনের সঙ্গে অচলাবস্থাকে ভারতের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ কথার মাধ্যমে তিনি কার্যত চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, সঠিক সময়ে ভারত জেগে উঠবে বলে তার আস্থা রয়েছে।

শনিবার ( ১২ ডিসেম্বর) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। এ খবর জানিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

জয়শঙ্কর আরও বলেছেন, ভারতের সঙ্গে সীমান্তে অবলাবস্থা চীনের স্বার্থে নয়। কারণ, এ ঘটনা ভারতের জনগণের সেন্টিমেন্টকে চীনের বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে।

এস জয়শঙ্কর বলেছেন, পেশাগতভাবে, বিগত বহু দশক ধরে আমি ভারতে জনগণের অনুভূতি কেমনভাবে বিবর্তিত হয় তা দেখেছি। বিশেষ করে আমার শৈশবে, কৈশোরে এর চেয়ে অধিক জটিল দিনগুলোর কথা স্মরণ করার মতো আমার যথেষ্ট বয়স হয়েছে।

লাদাখ ইস্যুতে তিনি বলেন, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। তবে আমার আস্থা রয়েছে যে, সময়ে আমরা জেগে উঠবো এবং জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করবো। কিন্তু চীন সতর্কতার সঙ্গে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক গড়ে তুলেছিল, সীমান্ত নিয়ে সঙ্কটে তা ক্ষতিগ্রস্ত হবে। এটাকেই জয়শঙ্কর প্রকৃত বিপদ হিসেবে মনে করেন।

উল্লেখ্য, এ বছর জুনে চীনের সঙ্গে গালওয়ান উপত্যকা সীমান্তে ভারতের যে রক্তাক্ত সংঘাত হয় সে প্রসঙ্গ উল্লেখ করেন জয়শঙ্কর। সেই সংঘর্ষে ভারতের কমপক্ষে ২০ জন সেনা সদস্য নিহত হন। তবে চীনে কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি। জুনে উভয় পক্ষের হতাহতের ঘটনাকে হতাশাজনক বলে মনে করেন তিনি।

এ ঘটনায় ভারতে মৌলিক কিছু উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করেন জয়শঙ্কর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা