আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১০ দেশে দ্রুত করোনার টিকা পাবে : ডব্লিউএইচও

আর্ন্তজাতিক ডেস্ক : বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশে দ্রুত এবং সমতাভিত্তিতে করোনা ভাইরাসের টিকা বিতরণ করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, দু’দিনের ভার্চুয়াল মিটিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম খেত্রাপাল সিং বলেছেন, টিকা উৎপাদনকারী এবং নিয়ন্ত্রণকারী খাতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমতার ভিত্তিতে এবং কার্যকরভাবে এই টিকা বিতরণে।

ওদিকে এশিয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এশিয়া প্যাসিফিক অঞ্চলে টিকাদান কর্মসূচিতে ৯০০ কোটি ডলারের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের নাম দেয়া হয়েছে এশিয়া প্যাসিফিক ভ্যাক্সিনেশন এক্সেস ফ্যাসিলিটি। ভাইরাস সংক্রমণের চেইন ভেঙে দিতে, জীবন রক্ষা করতে এবং অর্থনীতিকে পূর্বাবস্থায় নিয়ে যাওয়ার জন্য দ্রুত গতিতে এবং সমতার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোকে এই টিকা দেয়ার ক্ষেত্রে সমর্থন দিচ্ছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই বৈঠক আহ্বান করা হয় টিকা তৈরি এবং এর নিয়ন্ত্রণ নিয়ে।

এক্ষেত্রে বড় রকমের একটি আশঙ্কার কথা বলা হয়। তাহলো, দরিদ্র দেশগুলো টিকা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়বে।ড. খেত্রাপাল বলেন, এ অঞ্চলের সব দেশই উন্নয়নশীল। তারা টিকাদান পরিকল্পনা এবং জাতীয় পর্যায়ে এই টিকা বিতরণের পরিকল্পনা চূড়ান্ত করছে। এক্ষেত্রে তিনি অংশীদারদের মধ্যে সব পর্যায়ে কার্যকর সমন্বয়, সহযোগিতা এবং তথ্য-বিনময়ের ওপর গুরুত্ব দেন।

ড. খেত্রাপাল বলেন, আমাদের এই অঞ্চলের দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি টিকা প্রস্তুতকারকদের মধ্যে অবস্থান করছে। আশা করা হয়, এখানে প্রস্তুতকৃত টিকা বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের ওপর প্রয়োগ করা হবে। আমি এ বিষয়ে সুনিশ্চিত যে, এই অঞ্চল ও বিশ্বের সব মানুষের সংহতির মাধ্যমে একত্রিতভাবে আমরা স্বাস্থ্য এবং সব মানুষের মঙ্গলের জন্য অবদান রাখি।এর মধ্যে গতকাল এডিবি ৯০০ কোটি ডলারের এশিয়া প্যাসিফিক ভ্যাক্সিন এক্সেস ফ্যাসিলিটির ঘোষণা দিয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা